প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে দু'টি ডাবল-সেঞ্চুরি হাঁকালেন বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ২১১ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলেন তিনি। ফলে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্ট ফরম্যাটে দু'টি ডাবল-সেঞ্চুরির রেকর্ড গড়েন কোহলি।
গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম ডাবল-সেঞ্চুরি করেন অধিনায়ক কোহলি। ফলে ভারতের পঞ্চম অধিনায়ক হিসেবে টেস্টে ডাবল- সেঞ্চুরির স্বাদ পান তিনি। ডাবল-সেঞ্চুরির স্বাদ পাওয়া আগের চার ভারতীয় অধিনায়করা হলেন- মনসুর আলী খান পৌতদি, সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনি।
তবে রবিবার এদের সবাইকে ছাড়িয়ে গেলেন কোহলি। ইন্দোরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরির দেখা পান তিনি। ফলে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে দু’টি ডাবল-সেঞ্চুরি মালিক বনে যান কোহলি। -বাসস।
ইত্তেফাক/এসএস