নাগেশ্বরীতে ফুলকুমার নদ ভরাট করে দোকান ঘর নির্মাণ করায় সংকীর্ণ হয়ে পড়েছে পানি প্রবাহের পথ। হুমকির মুখে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত রায়গঞ্জ ব্রিজ।
১৯৬৫ সালে রায়গঞ্জ ব্রিজটি নির্মাণ করা হয়। ২০১৪ সালের মে মাসে ব্যবসায়ী সাজ্জাদ হোসেন রায়গঞ্জ ব্রিজের দক্ষিণ-পশ্চিমে অবৈধভাবে নদ দখলে নিয়ে মাটি ভরাট করে কাপড়ের দোকান ও গুদাম ঘর নির্মাণ করে। এতে ব্রিজের প্রায় এক চতুর্থাংশ বন্ধ হয়ে যায়। সংকীর্ণ হয়ে পড়েছে পানি প্রবাহের পথ। ফলে বর্ষায় তীব্র স্রোতে কেপে ওঠে পুরোনো এ ব্রিজটি। স্বাধীনতা যুদ্ধে এ ব্রিজের উত্তর-পশ্চিম কোনে সম্মুখ যুদ্ধে শহীদ হন বীর উত্তম লে. আবু মইন মোহাম্মদ আশফাকুস সামাদ। পরে এই মহান শহীদের সম্মানার্থে এ ব্রিজের নাম করণ করা হয় শহীদ লে. সামাদ ব্রিজ।
ব্যবসায়ী সাজ্জাদ হোসেন বলেন, এটি আমার ক্রয়কৃত সম্পদ। এ কারণে তা ভরাট করে দোকান ঘর উঠিয়ে ব্যবসা করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্লাহ বলেন, জায়গাটি সড়ক ও জনপদের। দখলের বিষয়টি তাদের জানানো হলেও আজ পর্যন্ত তারা কোন পদক্ষেপ নেয়নি।
ইত্তেফাক/এএন