মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র ২৯ দিন আগেই নারী কেলেঙ্কারিতে জড়িয়ে বিপর্যস্ত হয়ে পড়েন রিপাবলিকান প্রার্থী। শেষ পর্যন্ত এ বিষয়ে সবার কাছে ক্ষমা চাইলেন এই নেতা। সোমবার প্রেসিডেন্ট নির্বাচনের অংশ হিসেবে দ্বিতীয় দফা বিতর্কে এই মন্তব্য করেন ট্রাম্প।
তিনি বলেন, আমি আমার বক্তব্যের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাই। তবে এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে রয়েছে। আমি নির্বাচিত হলে আইএস দমনে সবচেয়ে বেশি মনোযোগী হব।
শনিবার তার একটি দীর্ঘ অডিও প্রকাশিত হয়। তাতে তিনি রেডিও জকি হাওয়ার্ড স্টার্নের সঙ্গে নিজের যৌনজীবন নিয়ে আলোচনা করেছেন। স্বীকার করেছেন ১৪ বছর বয়সেই নিজে কুমারত্ব হারিয়েছেন। এ ছাড়া আলোচনা করেছেন নিজের মেয়ে ইভানকার শরীরের স্পর্শকাতর অঙ্গ নিয়ে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পাঁচ সপ্তাহ আগে বিতর্কের কেন্দ্রে চলে আসে যৌনতা। এছাড়াও ডোনাল্ড ট্রাম্প দাবি করেন,প্রেসিডেন্ট থাকার সময় ও আগে বিল ক্লিনটন যেসব নারীঘটিত কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন, তার প্রতিটিতে সাহায্যকারীর ভূমিকা পালন করেছেন স্ত্রী হিলারি ক্লিনটন। সিএনএন
ইত্তেফাক/এমএইচ