জন্মদিনে বিশ্বাস নেই রেখার

আজ ৬২ বছরে পা দিলেন বলিউডের সোনালি যুগের তারকা অভিনেত্রী রেখা। কিন্তু এই দিনকে ঘিরে তার আলাদা কোনো পরিকল্পনাই নেই! কারণ, জন্মদিনের প্রথাগত উৎযাপনে বিশ্বাস নেই তার।
 
শুধু জন্মদিন নয়; দেওয়ালি, ঈদ বা ক্রিসমাস উৎযাপনেও বিশ্বাস করেন না তিনি। তার মতে, 'বিশেষ দিনকে বিশেষভাবে উৎযাপন কেন? আমার কাছে প্রত্যেকটা দিনই জন্মদিন, প্রত্যেকটা দিনই দেওয়ালি, ক্রিসমাস বা ঈদের দিন। প্রত্যেকটা দিনই আমার জন্য আশীর্বাদ। আমি আমার জীবনের প্রত্যেকটা পর্যায়, প্রত্যেকটা দিনই উপভোগ করতে চাই।'
 
এই নায়িকা আরও বলেন, 'প্রতিটা রাত, যখন আমি ঘুমাই, একটা দিনের মৃত্যু ঘটে, ঠিক এর পরের সকালে আরেকটা জীবনের সূচনা হয়।'
 
ইত্তেফাক/এএম