হাটহাজারীতে রাস্তা থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ

হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের এক কিশোরীকে কর্মস্থল থেকে ছুটি শেষে বাসায় ফেরার পথে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করার খবর পাওয়া গেছে। শনিবার সন্ধ্যার দিকে এ ধর্ষণের ঘটনার খবর পাওয়া যায়।

সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার কিশোরী অফিস শেষে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাসায় ফেরার পথে ৫/৬ জন বখাটে যুবক তাকে মুখ চেপে ধরে জোর করে অটোরিকশাতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে সেখানে শনিবার সন্ধ্যা পর্যন্ত আটকে রেখে তাকে একাধিকবার ধর্ষণ করে বখাটেদের একজন। এদিকে ভিকটিম কিশোরী ধর্ষকের হাত থেকে মুক্তি পেয়ে শনিবার রাতে বাসায় ফিরে তার পরিবারকে ঘটনা জানায়। 

পরদিন রবিবার ভিকটিমের শারীরিক অবস্থার অবনতি হলে অভিভাবকরা তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমের অবস্থা সংকটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য চমেক এর ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়ে দেন। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় ধর্ষণ মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে সূত্রে জানা গেছে।

আরও পড়ুন: শেওড়াপাড়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত 

আজ সোমবার দুপুরে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার দায়িত্বরত ডিউটি অফিসার এএসআই ছামাদ জানান, ‘এমন কোনো ঘটনার খবর এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি।’ 

ইত্তেফাক/কেকে