ফরিদপুরের ভাঙ্গা পৌর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত গৃহবধূ বকুলি দাস (৩০) পৌর সদরের মধ্যপাড়া হাসামদিয়া গ্রামের বিশ্ব দাসের স্ত্রী।
জানা গেছে, রবিবার রাতে পৌর সদরের বিভিন্ন পূজা মণ্ডপে ঘুরে বাসায় ফিরছিলেন বকুলি। ভাঙ্গা বাসস্ট্যাণ্ডে পৌঁছালে একটি ট্রাকটি তাকে চাপা দেয়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে জেলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ