পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ৩১৯ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট বড়িসহ আ. হালিম হাওলাদার (৩০) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৮)।
সোমবার সকালে উপজেলার চরখালী মঠবাড়িয়া সড়কের চড়খালী বিসমিল্লাহ চত্বরের সামনে থেকে তাকে আটক করা হয়। র্যাব সদস্যদের এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ৩১৯ পিস ইয়াবাসহ আটক করা হয়।
আটককৃত হালিম হাওলাদার চরখালী এলাকার মান্নান হাওলাদারের ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ই্ত্তেফাক/এএম।