ফোক শিল্পী আরমিন সুমনকে শ্রোতারা চিনেন তাঁর ভিন্ন ধরনের গায়কীর জন্য। তবে তিনি নিজেকে ফোক শিল্পী না বলে শুধু শিল্পী পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন।
পূজা উপলক্ষে নতুন একটি ভিডিও নিয়ে আসছেন সুমন শ্রোতা দর্শকদের কাছ। ‘প্রেমানলে ধিকি ধিকি শিরোনামের এই ভিডিওটি প্রকাশ পাচ্ছে ১০ অক্টোবর ভিডিও দেখার সবগুলো প্লাটফর্মে। গানের কথা লিখেছেন সোহাগ ওয়াজিউল্লাহ, সুর ও সঙ্গীতায়োজন করেছেন এফএ সুমন।
ভিডিওটি নির্মাণ করেছেন ফরহাদ আহমেদ। এর আগে আরমিন সুমনের ‘বসন্ত হাওয়া’ গানের ভিডিও বেশ দর্শক প্রিয় হয়েছিল। ‘এ মিউজিক ভিডিও টি আমরা খুব যত্ন করে বানিয়েছি । আশা করি সবাই আগ্রহ নিয়েই দেখবেন’- বললেনে আরমিন সুমন।
ইত্তেফাক/এসএসএ