বেনাপোল পোর্ট থানার গাজিপুর গ্রাম থেকে ১টি পিস্তল ও ২টি ম্যাগজিনসহ বাবলু হোসেন (৩৮) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটক বাবলু এ গ্রামের আব্দুল আজিজের ছেলে।
র্যাব-৬ যশোরের কমান্ডিং অফিসার জানান, গোপন সংবাদ পেয়ে রবিবার সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানার গাজীপুর গ্রামস্থ মধ্যপাড়ার বাবলুর বসত বাড়িতে কতিপয় ব্যক্তি অস্ত্র কেনা-বেচা করার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদে র্যাবের একটি দল উক্ত স্থানে অভিযান চালান। র্যাবের উপস্থিতি টের পেয়ে বাবলু পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরবর্তীতে ধৃত আসামি বাবলুকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করলে সে তার বসতবাড়ির রান্নাঘর থেকে একটি ১পিস্তল ও ২টি ম্যাগজিন বের করে দেয়। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।