সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

সাতক্ষীরার কাথন্ডায় বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রাশিদ নামে এক দলিল লেখকের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার কাথন্ডা গ্রামের মরহুম মোনতাজ উদ্দিনের ছেলে। 
 
সোমবার বেলা ১২ টার দিকে তার নিজ বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে।
 
নিহত রশিদের সহকর্মী মোজনুর রহমান খোকা জানান, আব্দুর রশিদ তার নিজ বাড়িতে দুপুরে বিদ্যুৎ লাইনে কাজ করার সময় অসাবধানতা বশতঃ হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে নিহতের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। 
 
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্যা এ ঘটনা নিশ্চিত করেছেন।