নিজের রোলস রয়েস ব্র্যান্ডের গাড়ির জন্য দুবাইয়ের লাইসেন্স প্লেট পেতে ৯০ লাখ মার্কিন ডলার খরচ করেছেন বাল্বিন্দর সাহানি নামের এক ভারতীয় ব্যবসায়ী!
দুবাইয়ে এক সরকারি নিলামে 'ডি৫' প্লেটটির দাম ওঠে ৩৩ মিলিয়ন দিরহাম বা ৯০ লাখ মার্কিন ডলার। প্লেটটি পেতে এই দামেই সম্মত হন বাল্বিন্দর সাহানি।
এবারই প্রথম নয়, এর আগেও ১ মিলিয়ন দিরহাম দিয়ে নিজের একটি বিলাসবহুল গাড়ির প্লেট কিনেছিলেন প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানির এই কর্ণধার।
সংযুক্ত আরব আমিরাতে গাড়ির নম্বর কম ডিজিটের হওয়াটা এক ধরনের মর্যাদার প্রতীক। কম ডিজিটের নম্বর প্লেট সরকারি নিলামে তোলা হয়। ধনী ব্যক্তিরা কোটি কোটি টাকা খরচ করে তা কিনে নেন।
২০০৮ সালে আবু ধাবিতে নম্বর ১ প্লেটের জন্য সাঈদ আল খউরি নামের এক ব্যবসায়ী খরচ করেছিলেন ৫২.২ মিলিয়ন দিরহাম।
ইত্তেফাক/এএম