বগুড়ার আদমদীঘিতে বিষপানে ইমরান হোসেন (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। জানা যায়, আদমদীঘির বিহিগ্রামের ওস্তাপাড়ার চাঁনমিয়ার ছেলে ইমরান হোসেন গত কোরবানি ঈদের এক সপ্তাহ পর বাড়ি থেকে বেরিয়ে যায়।
এরপর গত রবিবার বিকেলে পার্শ্ববর্তী মিতইল গ্রামের রাস্তায় ইমরানকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা দার বাড়িতে খবর দেয়। এ সময় তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে দুপচাঁচিয়া ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টায় ইমরান মারা যায়।
ইমরান হোসেনের মা জানায় সে বিষপানে আত্মহত্যা করেছে।
ইত্তেফাক/আরএ