ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের কুমিল্লার দত্তসাহ নামকস্থানে দুটি ট্রাকের সংঘর্ষে ট্রাক ড্রাইভার নিহত ও হেলপার আহত হয়েছে।
পুলিশ, হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের কুমিল্লার দত্তসাহ নামকস্থানে দুটি ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়। দুর্ঘটনার পর ট্রাকের ড্রাইভার মো. সুজন (২৬) ও হেলপারকে দ্রুত উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার মো. সুজনকে নিহত ঘোষণা করেন। নিহত ট্রাক ড্রাইভার মো. সুজন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মো. হারুনের ছেলে বলে জানা গেছে।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জামান জানান, ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে দুটি ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছে।
ইত্তেফাক/এমআই