বাংলাদেশের প্রস্তাবকে স্বাগত জানালো এসিডি

পানি, খাদ্য ও শক্তি নিরাপত্তা বিষয়ে বাংলাদেশের প্রস্তাবনাকে স্বাগত জানিয়েছে দ্বিতীয় এশিয়া কোঅপারেশন ডায়লগে (এসিডি) অংশ নেয়া দেশগুলো। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবনা অনুসারে, এশিয়ার দেশগুলোর মধ্যে বন্ধন আরো দৃঢ় করার মাধ্যমে শান্তিপূর্ণ ও নিবিড়ভাবে উন্নয়ন সম্ভব হবে।
 
প্রতিমন্ত্রী আরো জানান, শুধু মাত্র দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনই যথেষ্ট নয়। সেই সঙ্গে দেশগুলোর মানুষদের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে। আরো বাড়াতে হবে বাণিজ্যিক যোগাযোগ, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্যোগ ও শ্রমশক্তির বণ্টন।
        
সেই সঙ্গে সম্পর্ক উন্নয়ন বিষয়ক এসিডি'র প্রথম ওয়ার্কিং গ্রুপ মিটিং বাংলাদেশে করার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, এ সময় রাশিয়া ও জাপানের পররাষ্ট্র বিভাগের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন শাহরিয়ার আলম।
 
 
ইত্তেফাক/আরএ