উল্লাপাড়ায় অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

র‌্যাব-১২ ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার সকালে উল্লাপাড়া উপজেলার রামারচর এলাকা থেকে একটি শুটার গান ও এক রাউন্ড গুলিসহ রেজাউল ইসলাম (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। তাকে অস্ত্রসহ দুপুরে সলঙ্গা থানা পুলিশের  হাতে তুলে দেওয়া হয়। 
 
সলঙ্গা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক এনামুল হক (র‌্যাব-১২) ক্যাম্পের ডিএডি মোহাম্মদ ইউনুছের বরাদ দিয়ে জানান, গ্রেপ্তার রেজাউল উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি দাদপুর গ্রামের মৃত জেলহকের ছেলে। এ ব্যাপারে সলঙ্গা থানায় মামলা হয়েছে।