কর্মস্থলে আসা-যাওয়ার সময়ও কর্মঘণ্টা হিসেবে বিবেচিত হবে

কর্মস্থলে যাওয়া ও আসার জন্য যে সময় লাগে আইন অনুযায়ী সেটাকেও কর্মঘণ্টা হিসেবে বিবেচনা করতে নির্দেশ দিয়েছে ইউরোপের সর্বোচ্চ আদালত।
 
ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস তার রায়ে বলেছে, যে কর্মীদের নির্দিষ্ট কোন অফিস নেই তারা যাতায়াতের সময়ের জন্যও মজুরি দাবি করতে পারেন।
 
এই রায়ের ফলে ইউরোপে যারা ইলেক্ট্রিশিয়ান, গ্যাস মিস্ত্রি বা সেলস রিপ্রেসেন্টেটিভ হিসেবে কাজ করেন তারা অধিক মজুরি দাবি করতে পারবেন। কারিগরি দক্ষতা সম্পন্ন এ ধরনের কর্মী সরবরাহকারী কোম্পানিগুলোর সাধারণত নির্দিষ্ট আঞ্চলিক অফিস থাকে না।
 
ইউরোপীয় ইউনিয়নের কর্মঘণ্টা সংক্রান্ত নীতিমালা অনুযায়ী কর্মীদের স্বার্থ রক্ষা করাই এই রায়ের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে আদালত। সূত্র: ইনডিপেন্ডেন্ট
ইত্তেফাক/এমএএস