রাজশাহীতে পুলিশি অভিযানে আটক ৩৯

 
রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে একজন শিবিরকর্মীসহ ৩৯ জনকে আটক করেছে। চার থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
 
এদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১৪, রাজপাড়া থানা ১১, মতিহার থানা ৮, শাহ্ মখদুম থানা ২ এবং ডিবি ৪ জনকে আটক করে। এর মধ্যে ১৬ জন ওয়ারেন্টি আসামি, ১ জন শিবির কর্মী, ৯ জন মাদক ব্যবসায়ী, ১৩ জনকে অন্যান্য ও মাদকসেবী রয়েছে।
 
আরএমপির মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার মো. ইফতে খায়ের আলম জানান, রাজপাড়া থানা পুলিশ বুলনপুর জিয়ানগর বালুর ঘাট থেকে গাঁজাসহ সজলকে (২০), মতিহার থানা পুলিশ খোজাপুর থেকে হেরোইনসহ হাসিবুল ইসলাম (৩৪) ও আ. জব্বারকে (২৯), মাসকাটা দীঘি থেকে ইয়াবাসহ মো. রনিকে (২৬), শাহ্ মখদুম থানা পুলিশ আহলে হাদিস মহিলা মাদ্রাসার সামনে ইয়াবাসহ ওবাইদুলকে (২৮) এবং ডিবি পুলিশ শাহ্ মখদুম কলেজের সামনে থেকে ফেনসিডিলসহ শ্রী উত্পল ঘোষকে (২৭), দাশমারী সাতবাড়ীয়া থেকে চোলাইমসহ আবুল কালামকে (২৭), গুড়িপাড়া আইবাধ থেকে মো. আরিফ শেখকে (২২) ও মো. রতন আলীকে (২০) আটক করে। এছাড়া রাজপাড়া থানা পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে শিবির কর্মী মো. মোস্তাফিজুর রহমান ওরফে টুটুলকে (২৩) আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
 
ইত্তেফাক/এএম।