লোহাগাড়ায় বাস-ট্রাকের সংঘর্ষে আহত ৪

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি হাজীরাস্তার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মঙ্গলবার বিকেলে বাস-ট্রাকের সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
 
চুনতি পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী ইউনিক চেয়ার কোচের একটি বাসকে একইমুখী একটি ট্রাক পিছন থেকে জোরে ধাক্কা দেয়। এতে বাসের পিছনের অংশ দুমুড়ে-মুচড়ে যায়।  ঘটনায় ট্রাক চালকসহ ৪ জন গুরুতর আহত হয়। আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।