বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণভাবে সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
রাজধানী ঢাকার প্রতিটি প্রবেশদ্বারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু দৌহিত্র সজিব ওয়াজেদ জয়, বঙ্গবন্ধুর পরিবার ও প্রয়াত জাতীয় নেতৃবৃন্দের ছবি এবং শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকারের উন্নয়নচিত্র সম্বলিত তোরণ নির্মাণ, দেয়াল লিখন, ব্যানার, পোস্টার, ফেস্টুন ও বিলবোর্ড এবং জাঁকজমক আলোকসজ্জা করা হবে।
ঢাকা মহানগর দক্ষিণ এর আওতাধীন রাজধানীতে ৪টি প্রবেশদ্বার রয়েছে। ডেমরা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল এর নেতৃত্বে কাঁচপুর-যাত্রাবাড়ী প্রবেশদ্বার ও ডেমরা-যাত্রাবাড়ী প্রবেশদ্বারে, কদমতলী থানা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ নাছিম মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন এর নেতৃত্বে পোস্তগোলা-যাত্রাবাড়ী প্রবেশদ্বারে, শ্যামপুর থানা আওয়ামী লীগ সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক কাজী হাবিবুর রহমান হাবুর নেতৃত্বে পোস্তগোলা-দয়াগঞ্জ প্রবেশদ্বারে এবং কোতোয়ালী থানা আওয়ামী লীগ সভাপতি ফজলুর রহমান পর্বত ও সাধারণ সম্পাদক আবু হোসেন জামালউদ্দিন বাবলা এর নেতৃত্বে বাবুগঞ্জ ব্রিজ প্রবেশদ্বারে তোরণ নির্মাণের কাজ চলছে। এ ছাড়াও মতিঝিল থানা আওয়ামী লীগ সভাপতি বশিরুল আলম খান বাবুল ও সাধারণ সম্পাদ হাজী মোঃ সাব্বির হোসেন এর নেতৃত্বে কমলাপুর রেল স্টেশনের সামনে সহ মতিঝিলের বিভিন্ন এলাকায়, সবুজবাগ থানা আওয়ামী লীগ সভাপতি আশরাফুজ্জামান ফরিদ ও সাধারণ সম্পাদক লায়ন চিত্তরঞ্জন দাস, খিলগাঁও থানা আওয়ামী লীগ সভাপতি মোঃ শরিফ আলী খান ও সাধারণ সম্পাদক মাহবুব আলম এবং মুগদা থানা আওয়ামী লীগ সভাপতি শামীম আল মামুন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাহার এর নেতৃত্বে মালিবাগ-সায়েদাবাদ সড়ক এ তোরণ নির্মাণ চলছে। লালবাগ থানা আওয়ামী লীগ সভাপতি হাজী দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মশিউর রহমান জামালের নেতৃত্বে লালবাগ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে, ধানমন্ডি থানা আওয়ামী লীগ সভাপতি কামাল আহমেদ দুলাল ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবলার নেতৃত্বে ধানমন্ডির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে, কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগ সভাপতি আবু হোসেন সরকার ও সাধারণ সম্পাদক সোলেমান মাদবরের নেতৃত্বে কামরাঙ্গীরচর এর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে, পল্টন থানা আওয়ামী লীগ সভাপতি এনামুল হক আবুল ও সাধারণ সম্পাদক মোস্তবা জামান পপির নেতৃত্বে পল্টন এর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে, সূত্রাপুর থানা আওয়ামী লীগ সভাপতি হাজী মোঃ সাহিদ ও সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদ এর তৃেত্বে সূত্রাপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং শাহবাগ থানা আওয়ামী লীগ সভাপতি জি এম আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাড. এম. এ. হামিদ খান এর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কার্যালয়, বাংলাদেশ সচিবালয় সহ শাহবাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তোরণ, ব্যানার, ফেস্টুন, দেয়াল লিখন ও বিলবোর্ড দিয়ে সাজানোর কাজ চলছে।
মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ শাহে আলম মুরাদ জাতীয় সম্মেলন ঘিরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আওতাধীন বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে বেড়ান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন, গোলাম আশরাফ তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আখতার হোসেন, মহিলা সম্পাদক অ্যাড. তাহমিনা সুলতানা, সহ-দপ্তর সম্পাদক মোঃ মিরাজ হোসেন, কার্যনির্বাহী সদস্য মোঃ লিয়াকত আলী খান, অ্যাড. জাহানার বেগম রোজী, মারুফ আহমেদ মনসুর সহ সংশ্লিষ্ট এলাকার থানা, ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি/সাধারণ সম্পাদকগণ।