সত্য প্রতিষ্ঠায় আশুরার শিক্ষার প্রতিফলন ঘটানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমাদের জাতীয় জীবনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে সকলের প্রতি আশুরার মহান শিক্ষার প্রতিফলন ঘটানোর আহ্বান জানিয়েছেন।
 
আগামীকাল পবিত্র আশুরা উপলক্ষে মঙ্গলবার এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহ্বান জানান।
 
পবিত্র আশুরা মানব ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় হিজরি ৬১ সালের ১০ মহররম মহানবী হযরত মুহম্মদ (সা.) এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) ও তার পরিবারবর্গ কারবালা প্রান্তরে শাহাদতবরণ করেন।'
 
দিনটি বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্রতম উল্লেখ করে তিনি আরো বলেন, 'তাদের এ আত্মত্যাগ মুসলিম উম্মাহর জন্য এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে।' -বাসস।
 
ইত্তেফাক/এসএস