চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি হাজীরাস্তার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আজ মঙ্গলবার বিকেলে একইমূখী বাস-ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। নিহতরা হলো, চুনতি নারিশ্চা গ্রামের মোস্তাক আহমদের পুত্র ছগির আহমদ (২৫) ও কক্সবাজার জেলার কুতুবদিয়া বড়ঘোপ মাতব্বর পাড়ার জাকের হোসেনের পুত্র সাহেদুল করিম কালু (১৫)।
এ দূর্ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। আহতরা হলেন, ট্রাক চালক নওগা জেলার বাসিন্দা মো: কোরবান, উখিয়ার জাফর আলমের পুত্র মো: রফিক (২৬) ফেনী জেলার আবদুল কাদেরের পুত্র জয়নাল আবেদীন (২৩), বোয়ালখালীর আমতল এলাকার হারাধনের স্ত্রী সবিতা দাশ (৭০), সুজিত দত্তের স্ত্রী জনু দত্ত(৪০) খোকন দত্তের স্ত্রী রপ্না দত্ত(৪৫) চকরিয়ার ফরিদ উদ্দীনের পুত্র মো: রানা (৩০) ও তার কন্যা ছামিরা(১৭)।
চুনতি পুলিশ ফাঁড়ি ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী ইউনিক চেয়ার কোচের একটি বাসকে একটি খালি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের পিছনের অংশ দুমুড়ে-মুচড়ে যায় ও বাসের যাত্রীরা গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জন মারা যায়।
ইত্তেফাক/এএন