হ্যান্ডবলে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান

ইসলামী ব্যাংক আইএইচএফ নারী হ্যান্ডবল টুর্নামেন্টের সেমিফাইনালে আজ বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি হবে। নারী এবং পুরুষ, দুই বিভাগেই সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বেলা ১২টায় নারী সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তান এবং বেলা সাড়ে ১২টায় বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন পাশের মাঠে পুরুষ বিভাগে বাংলাদেশ-পাকিস্তান লড়াই হবে।
 
অন্য সেমিফাইনালে ভারত-শ্রীলঙ্কা এবং ভারত-নেপাল মুখোমুখি হবে। হ্যান্ডবল মাঠে টানটান উত্তেজনা বইবে। দারুণ একটা লড়াই হবে দুই দেশের মধ্যে। তার আরো একটা কারণ হচ্ছে নারী ফাইনালের গত আসরে বাংলাদেশ-পাকিস্তান ফাইনাল খেলেছিল। বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরেছিল।
 
মঙ্গলবার ‘এ’ গ্রুপ ম্যাচে চ্যাম্পিয়ন হয় নারী দল। বাংলাদেশ নারী দল ৩৪-৭ গোলে আফগানদের হারিয়ে সেমিফাইনালে উঠে। রুবিনা ৯, শিফা ৫, মাসুদা ৫, রহিমা ৪, পূর্ণীমা ৪, শাহিদা বানু ২, পারুল ২, শাহীনা ২ এবং চায়না আক্তার ১টি গোল করেন।
 
পুরুষদের লড়াইয়ে বাংলাদেশ ৪৬-১৭ গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে ‘এ’ গ্রুপ রানার্স-আপ হয়ে সেমিফাইনালে উঠে।
 
ই্ত্তেফাক/এমএইচ