কদমতলীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু

 
রাজধানীর কদমতলীতে ট্রাকের ধাক্কায় মো. হান্নান (৩০) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১১ টায় কদমতলীর হাসেম রোডের পাশে এ দুর্ঘটনা ঘটে। 
 
জানা যায়, রাতে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন হান্নান। পথে রায়েরবাগ হাসেম রোড এলাকায় অটোরিকশাটিকে পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
 
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, হান্নানের লাশ মর্গে রাখা হয়েছে।
 
 
ইত্তেফাক/কেকে