রূপগঞ্জে বাসচাপায় স্কুলছাত্রী নিহত

 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাসের চাপায় নিলুফা আক্তার নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ বুধবার সকালে তারাব পৌরসভার বরপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত নিলুফা আক্তার ওই এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। সে স্থানীয় হাজি নুর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। 
 
রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, সকাল ৭ টার দিকে বাড়ির কাছে মহাসড়ক পার হচ্ছিল নিলুফা। এসময় একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 
 
 
ইত্তেফাক/কেকে