মা হওয়ার পর ক্যামেরায় ধরা পড়েছিলেন বলিউড অভিনেত্রী রাণী মুখার্জি। তবে এবারের দুর্গা পূজায় ক্যামেররা সামনে লাস্যময়ীভাবে দেখা দিলেন তিনি। সোমবার নবমীতে মুম্বাইয়ের জুহুর পূজামণ্ডপে দেখা যায় এই অভিনেত্রীকে।
IMG0
উৎসবে অংশ নেয়ার জন্য রাণী বেছে নেন গোলাপি রঙের শাড়ি। গলায় ও কানে নয়নাভিরাম গয়না। মণ্ডপে দর্শনার্থীদের সঙ্গে হাত মিলিয়ে ও নেড়ে সাধারণ মানুষের অভিনন্দনে সাড়া দেন রাণী।
IMG1
যশরাজ ফিল্মসের নির্মাতা আদিত্য চোপড়ার সঙ্গে বিয়ে ও সন্তানের মা হওয়ার পর থেকে খুব একটা জনসম্মুখে আসেননি রাণী।
ইত্তেফাক/এএসএস