টুইটারে এক দুর্দশাগ্রস্ত মায়ের অনুরোধে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় কনস্যুলার অফিস মহররম ও বিজয় দশমীর ছুটির দিনেও খোলা রাখা হয়েছিল। উদ্দেশ্য, যাতে একজন প্রবাসী ভারতীয় দেশে ফিরে বাবার শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে পারেন।
সারিতা টাকরু নামের এক মহিলার স্বামী মারা গেছে। তার সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে, মহররম ও দশমীর ছুটি থাকায় মার্কিন দূতাবাস বন্ধ থাকায় দেশে ফিরতে পারছেন না। এইজন্য টাকরু টুইটারে সুষমা স্বরাজকে ব্যবস্থা নিতে অনুরোধ করেন। দ্রুত সেই টুইটের জবাব দুঃখ প্রকাশ করে সুষমা তাকে বলেন, বিজয় দশমী ও মহররমের জন্য আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ। আমি তাদের বার্তা পাঠিয়েছি। আমরা দূতাবাস খুলে আপনার সন্তানকে ভিসা দেব।
১১ অক্টোবর করা পরবর্তী টুইটে তিনি বলেন, আমাদের যুক্তরাষ্ট্র দূতাবাস আপনার সন্তানের সঙ্গে যোগাযোগ করেছে। তার উচিত এখন আবেদন করে শিকাগো কনস্যুলেট থেকে ভিসা সংগ্রহ করা। সুষমা স্বরাজের এই উদ্যোগ টুইটার সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসিত হয়েছে। ইন্ডিয়া টুডে।
ইত্তেফাক/এসএসএ