আত্মবিশ্বাসী শুরুর পরে ফিরে গেছেন ইমরুল কায়েস। বেন স্টোকসের বলে আউট হওয়ার আগে ৪৬ রান করেছিলেন তিনি।
১৯ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৮০ রান করেছে বাংলাদেশ।
চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। বেন স্টোকসের করা ১৯তম ওভারের শেষ বলে ডসনের হাতে ধরা পড়েন ইমরুল। আউট হওয়ার আগে ৫৮ বলে ৪৬ রান করেছিলেন ইমরুল, ৪টি চার ও একটি ছক্কা মেরেছেন তিনি।