ফিরে গেলেন দুই ওপেনার

ভালো শুরুর পরে ফিরে গেছেন বাংলাদেশের দুই ওপেনার। বেন স্টোকসের বলে দলীয় ৮০ রানে ইমরুল ফিরে যাওয়ার পরে আদিল রশিদের শিকার হয়ে ফিরে গেছেন তামিমও। 
 
২৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১০৬ রান করেছে বাংলাদেশ।
 
চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। বেন স্টোকসের করা ১৯তম ওভারের শেষ বলে ডসনের হাতে ধরা পড়েন ইমরুল। আউট হওয়ার আগে ৫৮ বলে ৪৬ রান করেছিলেন ইমরুল, ৪টি চার ও একটি ছক্কা মেরেছেন তিনি। ইমরুল ফিরে যাওয়ার পরে আদিল রশিদের করা ২৩তম ওভারে ভিন্সের হাতে ধরা পড়েন তামিমও। আউট হওয়ার আগে ৬৮ বল খেলে ৫টি চারে ৪৫ রান করেছিলেন তিনি।
 
উইকেটে আছেন সাব্বির রহমান ও মাহমুদুল্লাহ রিয়াদ।