সাঘাটায় কৃতী শিক্ষার্থী ও শ্রেষ্ঠ শিক্ষকদের সংবর্ধনা

সাঘাটায় বুধবার কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা দেয়া হয়েছে।
 
সাঘাটা উপজেলার মুক্তিনগর উচ্চ বিদ্যালয় মাঠে ২০১৫ সালের পঞ্চম, অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত ও ২০১৬ সালের এসএসসিম ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগপ্রাপ্ত ২৫০ শিক্ষার্থী এবং দুইজন শ্রেষ্ঠ শিক্ষককে সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
 
স্টুডেস্ট এ্যাসোসিয়েশন-ফর রুরাল ডেভেলপমেন্ট (সার্ড) -এর সভাপতি ফিরোজ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার ঘোষ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমূল হুদা দুদু, উদয়ন স্বাবলম্বী সংস্থার নির্বাহী পরিচালক শাহাদত হোসেন, মুক্তিযোদ্ধা মোস্তফা সর্দার, ইউপি চেয়ারম্যান আরসাদ আজিজ রোকন, সাবেক চেয়ারম্যান মাহফুজার রহমান মাফু, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম, প্রধান শিক্ষক সুলতান ফারুক লিপটন, নজরুল ইসলাম প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি