ফেনীতে যৌন উত্তেজক সিরাপ জব্দ, ৩ জনকে কারাদণ্ড

ফেনী শহরের মাস্টার পাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে  ২০ লাখ টাকার  যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে র‌্যাব ও জেলা প্রশাসন। 
 
এ সময় তিনজনকে আটক করা হয়। তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। 
 
র‌্যাব  ফেনী ক্যাম্পের এএসপি মো. সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ওই কারখানায় অভিযান চালানো হয়। এ সময় ফাতেমা কেমিকেল কোম্পানির মালিক ফরিদ উদ্দিন পাশাসহ ২ কর্মচারীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ফরিদ উদ্দিন পাশাকে ১ বছর এবং কর্মচারী মাঈন উদ্দিনকে ৩ মাস ও হেলালকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। 
 
অভিযানে অংশ গ্রহণ নেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী, জেলা বিএসটিআই কর্মকর্তা সাফায়েত হোসেন। অভিযান শেষে ২০ লাখ টাকার মালামাল ধ্বংস করা হয়।
 
ইত্তেফাক/ইউবি