লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মেঘনা নদীতে আজ বুধবার থেকে আগামী ২২ দিন মাছ না ধরার অঙ্গিকার নিয়ে তালিকাভুক্ত ২ শতাধিক জেলে র্যালি করেছেন।
বুধবার দুপুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের আখন বাজার থেকে হাজিমারা স্লুইসগেটে গিয়ে র্যালিটি শেষ হয়।
সেখানে পথসভায় চরলক্ষ্মী মৎস্যজীবী সমিতির সভাপতি মনু মাঝির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান ইউপি আবু জাফর মোহাম্মদ ছালেহ, সমিতির নেতা জাকির বেপারী, হাশেম আলী, মোহাম্মদ আলী ও রাসেল আখন।
ইত্তেফাক/ইউবি