শিবগঞ্জে চেয়ারম্যান পদে সৈয়দ নজরুল বিজয়ী

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১৬৬ কেন্দ্রের মধ্যে ১৬৪ কেন্দ্র থেকে নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম ৯৬ হাজার ৪৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মহসীন আলী মিয়া ভোট পেয়েছেন ৪৭ হাজার ৩৬৭ ভোট। এছাড়া ৮নং কেন্দ্র রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাউসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি কেন্দ্রের ভোট স্থগিত ঘোষণা করেছেন নির্বাচন কর্মকর্তা। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রায়হান কুদ্দুস জানান, ১৬৬ কেন্দ্রের মধ্যে ১৬৪টি কেন্দ্র থেকে ভাইস চেয়ারম্যান পদে গোলাম কিবরিয়া টিউবওয়েল প্রতীকে ভোট পেয়েছেন ৩৪ হাজার ৩০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম তালা প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৪২৬ ভোট।

আরো পড়ুন: ‘‌গুলি লাগার পরও কষ্ট মনে হয়নি, দেশের জন্য রক্ত দেওয়াটাই গর্বের’

অপরদিকে ১৬৬ কেন্দ্রের মধ্যে ১৬৪টি কেন্দ্র থেকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিউলি বেগম প্রজাপতি প্রতীকে পেয়েছেন ৬৮ হাজার ৫৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নূরজাহান বেগম ফুটবল প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৫৪৩ ভোট। 

ইত্তেফাক/অনি