আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় শরিফ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার রাত ৮টার দিকে উপজেলার পুরিন্দা শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শরিফ উপজেলা দেবই গ্রামের করিমের ছেলে।
জানা গেছে, শরিফ রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হয়।
ইত্তেফাক/ইউবি