ফরিদপুরে বাউল আখড়ায় আগুন দেয়ার অভিযোগ

ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের পরানপুর গ্রামে ‘আরশী নগরের পড়শী বাড়ি’ নামে বাউলদের আখড়ায় আগুন দেয়ার অভিযোগ উঠেছে। 
 
মঙ্গলবার দিবাগত গভীর রাতে কে বা কারা ওই আখড়াবাড়িটি আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী বাউল সুভাষ বিশ্বাস। এতে পাঠকাঠির তৈরি আখড়াবাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে।  এ ঘটনায় জেলার বাউল শিল্পিরা দোষীদের শাস্তি দাবী করেছেন। 
 
ফরিদপুর লালন পরিষদের সাধারণ সম্পাদক পাগলা বাবলু বলেন, একটি বাউলের বাড়িতে আগুন দেয়ার ঘটনা দুঃখ জনক। 
 
বাউল সুভাষ বিশ্বাস জানান, এ ঘটনার প্রতিবাদে বাউলরা বৃহস্পতিবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে। 
 
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালী থানায় ওসি নাজিমউদ্দিন বলেন, ‘আগুনের বিষয়ে আমরা কিছু জানি না। কেউ অভিযোগ নিয়ে আসলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
 
ইত্তেফাক/ইউবি