খুলনায় ৮শ’ টন ক্লিংকার বোঝাই কার্গো ডুবি

খুলনার রূপসা নদীতে ৮শ’ টন ক্লিংকার (সিমেন্ট তৈরির কাঁচামাল) বোঝাই এমভি টুঙ্গিপাড়া নামের একটি কার্গো ডুবির ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যার দিকে খানজাহান আলী (র.) সেতু সংলগ্ন রূপসা নদীতে এ কার্গো ডুবির ঘটনা ঘটে।
 
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
 
খুলনা নৌ পরিবহন মালিক গ্রুপ ও মংলা বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটির মহাসচিব অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম বলেন, মংলার হাড়বাড়িয়া এলাকায় অবস্থানরত বিদেশি জাহাজ থেকে সিমেন্ট তৈরির কাঁচামাল ক্লিংকার নিয়ে কার্গোটি খুলনার সেভেন রিংস সিমেন্ট ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা হয়। সিমেন্ট ফ্যাক্টরির কাছাকাছি এসে তলা ফেটে কার্গোটি পানির নিচে তলিয়ে যায়।
 
এখনও উদ্ধার তৎপরতা শুরু হয়নি।
 
ইত্তেফাক/এএন