সাংহাই মাস্টার্স থেকে নাদালের বিদায়

সাংহাই মাস্টার্স থেকে ছিটকে গেলেন  স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। সার্বিয়ার ভিক্টর ট্রয়িস্কির কাছে দ্বিতীয় রাউন্ডে ৩-৬, ৬-৭ (৩-৭) গেমে হেরে বিদায় নেন তিনি।
গত সপ্তাহেও চীন ওপেনের কোয়ার্টার ফাইনালে বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভের কাছে হেরে গিয়েছিলেন নাদাল।
 
সেই খারাপ ফর্মের জের এ বারও কাটাতে পারলেন না তিনি। এ বার বিশ্বের ৩১ নম্বরের কাছে প্রায় দেড় ঘণ্টার লড়াইও জিততে ব্যর্থ ১৪টি গ্র্যান্ডস্ল্যামের মালিক। ২০১৪ সালে সর্বশেষ কোনো গ্র্যান্ডস্লামের শিরোপা হিসেবে ফ্রেঞ্চ জিতেছিলেন নাদাল।
 
ইত্তেফাক/এমএইচ