যুক্তরাষ্ট্রে 'জম্বি' শিকারের চেষ্টা, আহত ১

 
ইংরেজি 'জম্বি' শব্দের সঙ্গে আমরা অনেকেই পরিচিত। একটি 'জম্বি' মানুষ অপর মানুষকে খেয়ে ফেলছে এই দৃশ্য এক সময় দুঃস্বপ্ন হয়ে তাড়া করেছে অনেক কিশোর-কিশোরীকে। রেসিডেন্ট ইভেল বা এ জাতীয় চলচ্চিত্রগুলোর যুগে 'জম্বি; ইস্যু ছিল বেশ জনপ্রিয়। সে সময় 'জম্বি হান্টার' বা 'জম্বি' শিকারি হওয়ার স্বপ্ন দেখত অনেকে। তেমনি এক স্বপ্ন বাজের কবলে পরে ভোর পাঁচটায় যুক্তরাষ্ট্র আহত হয়েছেন এক ব্যক্তি।
 
হাফিংটন পোস্ট তার সংবাদে জানায়, ভোর পাঁচটায় বন্দুক হাতে মিনেসোটা স্টেটে এক কিশোর গুলি শুরু করে একটি অ্যাপার্টমেন্টের এসে। এ সময় সেখানে ঘুমিয়ে থাকা মানুষটির গায়ে গুলি না লাগলেও গুলির শব্দে ভয় পেয়ে দ্রুত ঘর থেকে বেড় হতে গিয়ে সে আহত হয়। এর আগে সে ফোন দেয় যুক্তরাষ্ট্রের জরুরি বিভাগের নম্বর ৯১১ এ।
 
প্রত্যক্ষদর্শী সেই আহত ব্যক্তি জানান, এই লোকটি আমার বাড়িতে এসে গুলি চালায় এবং বলতে থাকে এখানে 'জম্বি' আছে। এবং সে 'জম্বি' শিকারি। সে নিশ্চিতভাবে পাগল ছিল।
 
এদিকে পুলিশ জানায়, জরুরি বিভাগের খবর পেয়ে আমরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। স্টেইনস্লো নামের ২৪ বছরের ছেলেটি আমাদের জানায়, 'প্রতিবেশীদের নিরাপদ রাখতেই সে গুলি চালিয়েছে। কোন মানুষকে আহত বা হত্যা করার উদ্দেশ্য তার ছিল না।' সে ভেবেছিল রাতে তাদের প্রতিবেশীদের এলাকায় 'জম্বি' প্রবেশ করেছে। এ কারণে 'জম্বি'কে উদ্দেশ্য করেই গুলি ছুড়েছে সে।
 
উল্লেখ্য, ক্লাউন বা চার্চের নানের পোশাক পড়ে ভয় দেখানো হচ্ছে যুক্তরাষ্ট্র জুড়ে। এই বিষয়টিকে কেন্দ্র করে বেশ কিছু দুর্ঘটনাও ঘটেছে। শেষ পর্যন্ত পুলিশ বাধ্য হয়ে ক্লাউন পড়ে ভয় দেখানো বেশ কিছু মানুষকে আটক করেছে। এর মধ্যে আবারো 'জম্বি শিকারি' বিষয়টি আসায় বেশ অস্বস্তিতে আছে মিনেসোটা স্টেট পুলিশ। হাফিংটন পোস্ট।
 
ইত্তেফাক/আরএ