নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

 
নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু হয়েছে। মৃত শেখ ফরিদ (১০) পৌরসভার চামটারপাড় গ্রামের মকবুল হোসেনের ছেলে। 
 
এলাকাবাসী জানায়, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জমিতে জমে থাকা পানিতে পল্লী বিদ্যুতের অবৈধভাবে দেয়া পার্শ্ব-সংযোগ সেচ লাইন ছিড়ে পড়ে পানি বিদ্যুতায়িত হয়ে যায়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে শেখ ফরিদ জমির আল দিয়ে হেটে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।
 
নাগেশ্বরী পল্লী বিদ্যুতের ডিপুটি জেনারেল ম্যানেজার আক্তারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'আমরা অনেক চেষ্টা করেও অবৈধ পার্শ্ব-সংযোগ বন্ধ করতে ব্যর্থ হয়েছি। তবে অভিযান অব্যাহত আছে।' 
 
 
ইত্তেফাক/কেকে