কাশিয়ানীতে প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় প্রতিবন্ধী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জুবায়ের সিকদার (১০) জেলা সদর উপজেলার পাচুড়িয়া গ্রামের আবুল বাশার সিকদারের ছেলে।
 
বৃহস্পতিবার উপজেলার ফুকরা এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের পাশে একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
নিহতের খালু মো. মামুন হোসেন জানান, মঙ্গলবার দুপুরে জুবায়ের বাড়ি থেকে বের হয়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে ওই ডোবায় জুবায়েরের লাশ পাওয়া যায়।
তিনি আরো জানান, জুবায়ের প্রতিবন্ধী ছিলেন।
 
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলীনুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ