ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল থেকে আমিনুল নামে এক বহিরাগতকে ধরে পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ।
আমিনুল একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এমবিএর শিক্ষার্থী।
বিজয় একাত্তর হলের প্রাধাক্ষ্য এ জে এম শফিউল আলম ভূইয়া বলেন, হলের যমুনা ব্লকের ৭০০৯ থেকে বৃহস্পতিবার দুপুরে এক বহিরাগতকে ধরা হয়। পরে তাকে শাহবাগ পুলিশের কাছে তুলে দেয়া হয়।
আমিনুল দীর্ঘদিন ধরে বিজয় একাত্তের হলে অবস্থান করে সিন্ডেকেটদের সঙ্গে মিলে নানা অবৈধ কাজ করে আসছিল।
এ বিষয়ে শাহবাগ থানার ডিউটি কর্মকর্তা জামসেদ বলেন, আমিনুল অবৈধভাবে হলে অবস্থান করায় ৫৪ ধারায় আটক করে আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি