নওগাঁর সাপাহারে যাত্রী বাহী ভটভটি উল্টে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি ভটভটির চালক সেলিম উদ্দিন (২২)। এ ঘটনায় ভটভটিতে থাকা তিন যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার নিশ্চিন্তপুর মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ভটভটি চালক সেলিম উদ্দিন উপজেলার ভাগাপরুল গ্রামের আব্দুস ছালামের ছেলে।
আহতরা হলেন একই গ্রামের আব্দুর ছালামের ছেলে দেলোয়ার হোসেন (৩০). আব্দুল মজিদের ছেলে আব্দুল লতিফ(৩৫) ও আব্দুল গফুরের ছেলে আব্দুস ছালাম (৫০)। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জানা গেছে, উপজেলার দিঘীর হাট থেকে বাজার শেষে ১০/১২ জন যাত্রী ও গরু ব্যবসায়ী একটি ভটভটি জেলার পোরশা উপজেলার দিকে যাচ্ছিল। পথে নিশ্চিন্তপুর মোড়ে ভটভটির শ্যাফ্ট ভেঙ্গে যাওয়ায় সেটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে সেলিমের মৃত্যু হয়।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।