ব্রাহ্মণবাড়িয়ায় 'বন্দুকযুদ্ধে' ডাকাত সর্দার নিহত, আহত ৫ পুলিশ

 
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ব্রাহ্মণগাও গ্রামে গতরাতে পুলিশের সঙ্গে ডাকাতদের বন্দুক যুদ্ধে মানিক নামে ডাকাত সর্দার নিহত হয়েছে।
 
সরাইল থানার ওসি রুপক কুমার সাহা জানান, গত বুধবার রাতে পুলিশের হাতে ধৃত ডাকাত সর্দার মানিককে নিয়ে পুলিশ অভিযান চালানোর সময় মানিকের সহযোগী ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ১০-১২ রাউন্ড গুলি ছুড়ে। পুলিশও পাল্টা ৫ রাউন্ড গুলি করে। এতে ডাকাত সর্দার মানিক ও ৫ পুলিশ আহত হয়।
 
আহত ডাকাত সর্দার মানিককে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণের পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। আহত পুলিশের এস আই আলীম, এএস আই আমজাদ, শাহআলম, কনস্টেবল রবিউলও ফারুক সরাইল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
 
অভিযান শেষে পুলিশ ঘটনাস্থল থেকে ২টি পাইপ গান, ২ রাউন্ড গুলি সহ দেশীয় অস্ত্র উদ্ধার করে।
 
ইত্তেফাক/আরএ