তালায় বিষপানে মা ও ছেলের মৃত্যু

 
সাতক্ষীরার তালায় বিষপান করে গৃহবধূ ময়না বেগম (২৬) ও তার তিন বছরের শিশু ছেলে হাসানুর রহমান নিহত হয়েছেন। নিহতরা উপজেলার মুড়াগাছা গ্রামের শহিদুল মোড়লের স্ত্রী-পুত্র। বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে এ ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে শহিদুল মোড়ল শ্বশুরবাড়ি তালা উপজেলার বালিয়া গ্রামে অবস্থান করছিলেন। সে রাতেই উভয়ের মধ্যে কলাহের সৃষ্টি হয়। এক পর্যায়ে গৃহবধূ ময়না বেগম বিষপান করেন। এর কিছুক্ষণ পর বিষপায়িত অবস্থায় তিন বছরের ছেলে সন্তান হাসানুর রহমানকে তিনি দুধ পান করান। এরপর একে একে মৃত্যুর করে ঢলে পড়েন মা ও ছেলে।
 
তালা থানার ওসি মো. ছগির মিঞা বলেন, রাত তিনটার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়েছে।
 
 
ইত্তেফাক/কেকে