কেরাণীগঞ্জে ইয়াবাসহ আটক ১

 
ঢাকার কেরাণীগঞ্জে ২৫০ পিস ইয়াবাসহ মো. আব্বাস (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি, দক্ষিণ) সদস্যরা। বৃহস্পতিবার রাতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর এলাকার ধলেশ্বরী সেতুর কাছ থেকে তাকে আটক করা হয়। 
 
আজ শুক্রবার সকালে ডিবি পুলিশের ওসি ওহিদুজ্জামান মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে আব্দুল্লাহপুর এলাকার ধলেশ্বরী সেতুর কাছে অভিযান চালানো হয়। এসময় ২৫০ পিস ইয়াবাসহ আব্বাসকে আটক করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক খন্দকার খালিদ হোসেন বাদী হয়ে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
 
 
ইত্তেফাক/কেকে