দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্তে ভারতীয় রুপি ও বাংলাদেশি টাকাসহ সুলতান আলী (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।
আটক সুলতান আলী উপজেলা সদরের ধরঞ্জা ফকিরপাড়া গ্রামের মৃত গেদু মিয়ার ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি হিলি বাসুদেবপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মোস্তফা বলেন বলেন, হিলি সিপি সড়কের তিন মাথায় সুলতান আলীকে আটক হরা হয়। এসময় তার দেহ তল্লাশি করে শরীরে ফিটিং অবস্থায় থাকা ৬ হাজার ভারতীয় রুপি ও ৬৯ হাজার বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এএসএস