গাংনীতে ‘ঝাপান’ গানের আসর

`আরে ও-ও-ও পাহাড়িয়া সাপের খেলা, কে দেখবে গো... পাহাড়ি সাপের খেলা। বেহুলা-লখীদ্দরের বাসর ঘরের সর্প দংশন নিয়ে সেই কালজয়ী গান- কি সাপে দংশিল লখাইরে... । 
 
সাপুড়িদের সেই গান হারিয়ে যেতে বসেছে। এই হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা ক্ষুদ্র সমবায় সমিতির আয়োজনে ‘ঝাপান’ গানের আসর বসিয়ে দর্শক-শ্রোতাদের মন মাতিয়ে দিল।
 
শুক্রবার দিনব্যাপী চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সাপ খেলার উদ্বোধন করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এমএ খালেক।
 
গাংনী পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাপ খেলা আয়োজক কমিটির আহ্বায়ক  ছুরমান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আ. হালিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক,গাংনী পৌর সভার প্যানেল মেয়র নবীরউদ্দীন, গাংনী থানার এসআই মনিরুজ্জামান, সাবেক ক্রীড়া শিক্ষক আশরাফুল হক, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম, সাবেক যুবলীগ নেতা আব্দুস সালাম প্রমুখ।
 
এ সময় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ, মিজানুর রহমান,এনামুল হক,ফিরোজা খাতুন।খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন,শিক্ষক আঃ রকিব,রফিকুল ইসলাম রফিক ও সাইদ হোসেন।
 
ইত্তেফাক/ইউবি