শিবগঞ্জে সিএনজি-মোটরসাইকেল সংষর্ষে যুবক নিহত

 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিগারেট কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। নিহত শাহিনুর রহমান (৩৩) শিবগঞ্জ পৌর এলাকার শব্দলদিঘি গ্রামের ইউনুছ ফকিরের ছেলে।
 
গত বৃহস্পতিবার রাতে উপজেলার মহাস্থান মাহীসওয়ার কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি গোল্ডলিফ সিগারেট কোম্পানির বিক্রয় প্রতিনিধি (সেলসম্যান) হিসেবে কর্মরত ছিল।
 
শিবগঞ্জ পৌরসভার কাউন্সিলর সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় শাহিনুর মোটরসাইকেল নিয়ে বগুড়া থেকে বাড়ি ফেরার পথে ওইস্থানে পৌঁছালে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংর্ঘষে গুরুতর আহত হন। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হলে রাতে মারা যায়।
 

ইত্তেফাক/এএম।