দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নগরী উলসানের কাছে বাস দুর্ঘটনায় ১০ জন নিহত ও সাতজন আহত হয়েছে। দুর্ঘটনার পর বাসটিতে আগুন ধরে গেলে হতাহতের ঘটনা ঘটে। শুক্রবার পুলিশ একথা জানায়।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানায়, বৃহস্পতিবার রাতে দুর্ঘটনার সময় ওই বাসে ২০ জন আরোহী ছিল। বাসের সামনের একটি চাকা বিস্ফোরিত হওয়ার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের কংক্রিটের রেলিংয়ের ওপর সজোরে আছড়ে পড়ে এবং এতে আগুন ধরে যায়।
একজন প্রত্যক্ষদর্শী জানান, ‘দুর্ঘটনার পর বাসটি থেকে অল্প সংখ্যক লোক বেরুতে পেরেছিল। এরপরই বিকট শব্দে বিস্ফোরণের পর বাসটিতে আগুন ধরে যায়। বাসের একটি দরজা কংক্রিটের রেলিংয়ে আটকে যাওয়ায় অর্ধেক যাত্রী বাসের ভেতরে আটকা পড়ে। যাত্রীরা চীন সফর শেষে বিমানবন্দর থেকে ফিরছিলেন।
ইত্তেফাক/এমএএস