স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, পুলিশ ও র্যাবের মধ্যে কোন দ্বন্দ্ব নেই। র্যাব পুলিশেরই অংশ। দুই-একটি বিষয় নিয়ে মতপার্থক্য থাকতে পারে, তবে তা নিয়ে প্রচারের কিছু নেই।
শুক্রবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শিশু চিত্রাঙ্কণ প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। জাতীয় চিত্রশালা প্লাজায় চিত্রাঙ্কণ প্রতিযোগিতাটি আয়োজন করেছে কেন্দ্রীয় খেলাঘর আসর।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভাই-বোন-মায়ের মধ্যেও ভুল বোঝাবুঝি হয়। স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, বন্ধু-বান্ধব এবং পরিবারের মধ্যেও নানা ঝামেলা হয়। তারা নিজেরাই এসব ঠিক করে নেয়। একইভাবে যদি র্যাব-পুলিশের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকে তারা নিজেরাই এসব ঠিক করে ফেলবে। এ নিয়ে আমরা চিন্তিত নই।
সম্প্রতি পুলিশের কিছু সদস্যের বিরুদ্ধে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ মোজাম্মেল হক খান বরাবর একটি অভিযোগপত্র পাঠান বলে গণমাধ্যমে খবর এসেছে।
কেন্দ্রীয় খেলাঘর আসরের সভাপতিম-লীর চেয়ারপারসার অধ্যাপিকা পান্না কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী, খেলাঘরের সাধারণ সম্পাদক আবু ফারাহ পলাশ প্রমুখ।
ইত্তেফাক/এমআই