গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মনিরকান্দি গ্রামে নলকূপের পাইপ থেকে গ্যাস বের হওয়ার খবর পাওয়া গেছে ।
এলাকাবাসী জানান, একটি নলকূপ স্থাপনের উদেশ্যে শুক্র বার সকালে শ্রমিকরা কাজ শুরু করেন। ৭টি পাইপের পর ৮ নম্বর পাইপ (১১০ ফুট) স্থাপনের পর হঠাৎ বিকট শব্দ হয় এবং পাইপ ৮০-৯০ ফুট উপরে উঠে আসে। পরে পাইপ দিয়ে গ্যাস বের হতে থাকে। পরে উৎসুক জনতা এটা গ্যাস কিনা পরীক্ষা করতে পাইপের মুখে আগুন ধরিয়ে দিলে আগুন জ্বলে ওঠে।
রাজৈর ফায়ার সার্ভিস ইনচার্জ বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে গ্যাস বের হওয়ার পাইপ বালু ও মাটি দিয়ে বন্ধ করে দিয়েছি। আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে এখানে গ্যাসের মজুদ রয়েছে।’
ইত্তেফাক/ইউবি